বিগত এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র একবার বিদেশ সফরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চলতি বছরের মার্চের শেষ দিকে তিনি সর্বশেষ সফরে রাশিয়ায় গিয়েছিলেন। তারপর দীর্ঘ প্রায় পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের ২২ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অভ্যন্তরে রাজনীতিতে সংকট ক্রমেই বাড়ছে। তাই খুব বেশি বিদেশ সফরে যাচ্ছেন না। তার বদলে বিশ্বনেতাদের নিজ দেশেই আতিথেয়তা দিচ্ছেন। তবে এবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করা থেকে নিজেকে বঞ্চিত করতে চান না তিনি।
কোভিডের সময় প্রায় টানা ১ হাজার দিন চীনা প্রেসিডেন্ট বৈদেশিক সফরে যাননি। তবে চলতি বছরের শুরুর দিকে সব ধরনের কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর ধারণা করা হচ্ছিল, তিনি হয়তো ঘন ঘন বিদেশ সফরে যাবেন। এমনকি তিনি ২০২২ সালের শেষ দিকে বিধিনিষেধ থাকার সময়ও উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সফরে গিয়েছিলেন। কিন্তু তার পরই সব বন্ধ, এক রাশিয়া ছাড়া তিনি আর কোথাও যাননি। সেই সফরের পর এই প্রথম চীনের বাইরে যাচ্ছেন সি।
আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সোমবার দেশ ত্যাগ করবেন সি চিনপিং। এই সম্মেলনের পাশাপাশি সি এবং রামাফোসা দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া রামাফোসার আয়োজনে আফ্রিকার দেশগুলোর শীর্ষ নেতাদের এক সংলাপেও অংশ নেবেন সি চিনপিং। সেখানে চীনের প্রেসিডেন্ট আফ্রিকার দেশগুলোতে অবকাঠামোসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ এবং ঋণ নবায়নের মতো উদ্যোগের ঘোষণা দিতে পারেন। কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এরই মধ্যে অভিযোগ করেছে, চীন আফ্রিকার দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলেছে। সেই কালিমা মোচন করতেই নতুন ঘোষণা দিতে পারেন সি।
দক্ষিণ আফ্রিকা সফরের সময় চীনের প্রেসিডেন্ট গ্লোবাল সাউথের দেশগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন বিশ্বজুড়ে বিভিন্ন ফোরামে গ্লোবাল সাউথের হয়ে কথার বলার চেষ্টা করছে। বিশ্লেষকেরা চীনের এই উদ্যোগকে এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের প্রভাবকে খর্ব করার উদ্যোগ হিসেবেই বিবেচনা করছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই স্বস্তিদায়ক ঘটনা ঘটেছে। দীর্ঘ সাত সপ্তাহ পর আজ শনিবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাংকারের একটি বড় বহর সফলভাবে পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এই জলপথে...
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে উগ্র ডানপন্থার যে ঢেউ আছড়ে পড়ছে এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক সম্পর্কে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এক শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ‘বৈশ্বিক প্রগতিশীল মোর্চা’।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। এই ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছেন, প্রণালিটি খুলে যাওয়ার খবরে চীনা প্রেসিডেন্ট খুব সন্তোষ প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হবে না।
৫ ঘণ্টা আগে