
করোনাভাইরাসের উৎস জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় পর্যায়ের গবেষণার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে চীন । দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এ তত্ত্বে ওপর ভিত্তি করে চীনে আবারও অনুসন্ধান পরিকল্পনা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এ নিয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইসিন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের অধীনে একটি গবেষণার লক্ষ্যের তালিকায় পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় তিনি ‘অবাক’ হয়েছেন
জেং ইসিন বলেন, করোনাভাইরাসের উৎস জানতে পরবর্তী পর্যায়ের অনুসন্ধানের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা সাধারণ জ্ঞানের প্রতি সম্মান দেখায়নি, এবং এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমাদের পক্ষে এমন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব না।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান আরও উল্লেখ করেন যে, এ বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুসংগঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি টিম উহান সফর করেছেন। তারা বলেছেন, গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।
২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বের ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

রাশিয়ার ইরকুৎস্কে সন্দেহভাজন প্লেগ সংক্রমণে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রাণঘাতী ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর সংক্রমিত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা।
৩৩ মিনিট আগে
দীর্ঘায়ুর রহস্য খুঁজতে গিয়ে ইতালির সার্ডিনিয়া দ্বীপের একটি ছোট পাহাড়ি গ্রাম নতুন করে গবেষকদের দৃষ্টি কেড়েছে। গ্রামটির নাম বোলতানা। গবেষকদের মতে, এখানকার নারীদের শতবর্ষ পর্যন্ত বেঁচে থাকার হার এতটাই বেশি যে, এটিকে বিশ্বের নতুন ‘ব্লু জোন’ (দীর্ঘায়ু মানুষের ঘনত্ব বেশি এমন অঞ্চল) হিসেবে বিবেচনা করা...
১ ঘণ্টা আগে
একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৫ ঘণ্টা আগে