চীনের তৈরি ৩০ লাখ করোনার টিকা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়া যে ভ্যাকসিনগুলো নেবে না সেগুলো তারা টিকা সংকটে ভোগা দেশগুলোকে দিতে বলেছে।
চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশগুলোকে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ১৯ আগস্ট পর্যন্ত উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।
দেশটিতে এ পর্যন্ত ৩৭ হাজার ২৯১ জন স্বাস্থ্য কর্মী ফ্লুয়ের মতো অসুস্থতায় ভুগেছেন। তাদের সবাইকে পরীক্ষা করা হলেও করোনা পাওয়া যায়নি।
উত্তর কোরিয়া সরকার করোনা মহামারির শুরু থেকেই এটি ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। গত বছরের জানুয়ারি থেকেই সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া টিকা প্রত্যাখ্যানের ঘটনাটি নতুন নয়। গত জুলাইতেও পার্শ্বপ্রতিক্রিয়ায় শঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার তৈরি ২০ লাখ টিকা প্রত্যাখ্যান করেছিল দেশটি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেছেন, গত জুলাইতে রাশিয়া কয়েকবার স্পুতনিক ভ্যাকসিন উত্তর কোরিয়াকে দিতে চায়। তবে পিয়ংইয়ং টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
২ মিনিট আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৫ ঘণ্টা আগে