করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার বিস্তাররোধে পঞ্চাশোর্ধ্ব মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল। আজ শুক্রবার থেকে দেশটিতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে।
একটি বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, ডেলটার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গত বছরের ডিসেম্বর থেকে মার্কিন কোম্পানি ফাইজারের করোনার টিকা প্রয়োগ শুরু করে ইসরায়েল। বিশ্বের যে কয়টি দেশ প্রথম করোনার টিকা দেওয়া শুরু করে তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। করোনার টিকা প্রয়োগের কারণে ইসরায়েলে করোনার সংক্রমণও নিয়ন্ত্রণে এসেছিল। তবে ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশটিতে করোনার সংক্রমণ আবারও বেড়ে যায়।
দুই সপ্তাহ আগে ইসরায়েলে বয়স্ক ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৭ লাখ ৭০ হাজার মানুষ এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন
টিকার বৈষম্য কমাতে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের উন্নত দেশগুলোকে সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানায়।

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৩৩ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে