গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।
পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’
ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’
ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে