বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন টিকটক ইনফ্লুয়েন্সার লিনা মুখার্জি। ভাইরাল হওয়া সেই ভিডিওর কারণে ব্লাসফেমি আইনে এই মুসলিম নারীকে দুই বছরের সাজা দিয়েছে ইন্দোনেশিয়ার আদালত। সেই সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে তাকে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার পর গত মার্চ মাসে লিনার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হয় লিনার বিরুদ্ধে।
গত মঙ্গলবার দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত ৩৩ বছর বয়সী লিনা মুখার্জিকে ব্লাসফেমি আইনের অধীনে ‘নির্দিষ্ট ধর্ম ও গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর’ দায়ে দোষী সাব্যস্ত করে। তাকে দুই বছরের কারাদণ্ডের সঙ্গে পাশাপাশি ১৬ হাজার ২৪৫ ডলার (২৫ কোটি ইন্দোনেশিয়ান রুপি) জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হবে।
এই সাজার প্রতিক্রিয়ায় সিএনএনের কাছে লিনা বলেন, ‘জানি আমি ভুল করেছি। কিন্তু এমন শাস্তি পাব তা ভাবতেও পারিনি।’
ইসলামে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। আর ইন্দোনেশিয়ায় অধিকাংশ মানুষই মুসলিম। ভিডিওটি ভাইরাল হওয়ার ইন্দোনেশিয়ার রক্ষণশীল সংগঠনগুলোর সমালোচনার শিকার হন লিনা। ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল লিনার কার্যকলাপকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করে।
ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, এমন দাবি জানিয়ে ইন্দোনেশিয়ার মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ব্লাসফেমি আইনের বিরোধিতা করে আসছে।
আহক নামে অধিক পরিচিত জাকার্তার প্রাক্তন গভর্নর বাসুকি তাজাহাজাকে এই বিতর্কিত আইনে ২০১৭ সালে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচনী প্রচারাভিযানে কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেছিলেন বলে ব্লাসফেমি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
১২ মিনিট আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১২ ঘণ্টা আগে