উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট গাড়িটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য উপহার দিয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বরে কিম ও পুতিনের মধ্যকার বৈঠকের পর থেকেই দুই দেশর মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে চলেছে। মূলত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্ব দুই দেশের সঙ্গে প্রায় একই ধরনের আচরণ করায় তাদের মধ্যে সম্পর্ক আরও বেশি গাঢ় হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার তৈরি এই গাড়ি গত ১৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়। এই উপহারের জন্য কিমের বোন সৌজন্যসহকারে কিম জং উনের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। কিমের বোন বলেছেন, এই উপহার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের একটি স্পষ্ট নিদর্শন।
কেসিএনএর প্রতিবেদনে রাশিয়ার তরফ থেকে কোন মডেলের গাড়ি উপহার দেওয়া হয়েছে তা জানা যায়নি। পাশাপাশি রাশিয়া থেকে গাড়িটি কীভাবে উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কিম জং উনের গাড়ি সংগ্রহের শখ আছে। এমনকি তাঁর সংগ্রহে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে পুতিনের সংগ্রহে থাকা প্রেসিডেনশিয়াল অরাস সিনেট লিমোজিন পরিদর্শন করেন কিম। সে সময় কিমকে নিজের লিমোজিনে চড়ার আহ্বান জানিয়েছিলেন পুতিন। অবশ্য সেই সফরে কিম নিজস্ব ট্রেনে করে নিজের একটি মেব্যাক লিমোজিন নিয়ে গিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে