মার্কিন কোম্পানি মডার্নার দূষিত ডোজ টিকা নিয়ে জাপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বিপুলসংখ্যক মডার্নার টিকা দূষিত হওয়ায় জাপানে টিকাকরণ স্থগিত করে দেওয়া হয়েছে। আজ শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মডার্নার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিনের মধ্যে চলতি মাসে মারা যাওয়া ওই দুই ব্যক্তির বয়স ৩০ এর কোটায়।
দূষণ শনাক্ত হওয়ায় গত বৃহস্পতিবার যে তিনটি লটের টিকাকরণ স্থগিত করা হয়েছিল। মারা যাওয়ার ব্যক্তিরা সেই লটের একটি থেকে তারা টিকা নিয়েছিলেন। তাঁদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
মডার্নার টিকায় দূষিত উপাদান পাওয়ার পর গত বৃহস্পতিবার জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে সরবরাহ করা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ স্থগিত করা হয়। মডার্নার স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল কিছু শিশিতে দূষণের খবর পাওয়ার এক সপ্তাহের বেশি সময় পর এসব টিকার প্রয়োগ স্থগিতের ঘোষণা আসে।
জাপান সরকার এবং মডার্না বলেছে, তাদের টিকায় নিরাপত্তা অথবা কার্যকারিতা নিয়ে কোনো সমস্যা শনাক্ত হয়নি। শুধুমাত্র পূর্ব-সতর্কতা হিসেবে টিকার ডোজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, টিকায় ধাতব পদার্থের উপস্থিতির কারণে ডোজগুলো দূষিত হয়ে থাকতে পারে।


হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৫ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৬ ঘণ্টা আগে