তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। স্থানীয় সময় শুক্রবারে তিনি বলেন, ‘এটি একটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করবে।’ এ সময় তিনি সামরিক মহড়া বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকার জানিয়েছে, পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র তাদের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র তাইওয়ানের প্রধান দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে সাক্ষাৎ করার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, ‘তাইওয়ানের চারপাশে চীনের পদক্ষেপগুলো আমাদের অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। আমি অবিলম্বে চীনকে এ ধরনের মহড়া বাতিল করার আহ্বান জানিয়েছি।’
ন্যান্সি পেলোসি তাঁর এশিয়া সফরের চূড়ান্ত পর্যায়ে এখন জাপানের রাজধানী টোকিওতে আছেন। এশিয়া সফরকালে তিনি তাইওয়ানেও সংক্ষিপ্ত সময়ের জন্য থেমেছিলেন। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন। প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের চারপাশে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন সরকার।
মার্কিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি চীনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ান সফর করেছেন। চীন কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ পেলোসির তাইওয়ান সফর দ্ব্যর্থহীনভাবে এই বার্তা দিল যে যুক্তরাষ্ট্র তার গণতান্ত্রিক মিত্র তাইওয়ানকে পরিত্যাগ করবে না।
চীন সব সময়ই তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড হিসেবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগে একদিন দ্বীপটি পুনরুদ্ধার করবে বলে অঙ্গীকার করেছে।
এদিক বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চীনের সামরিক মহড়ার ব্যাপারে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টোকিও। জাপানের দক্ষিণতম ওকিনাওয়া অঞ্চলের কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি। এই দ্বীপাঞ্চল নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে