
সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নাম বাদ দেবে রাশিয়া। এমনটাই জানিয়েছেন, আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার সন্ত্রাসবিরোধী কার্যক্রম তদারককারী গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভও বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করে, তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে তালেবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি।
গত মে মাসে জামির কাবুলভ তালেবান ‘অবশ্যই আমাদের শত্রু নয়’ বলে উল্লেখ করেছিলেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে।
জামির কাবুলভ বলেন, ‘এই ইস্যুতে একটি মৌলিক সিদ্ধান্ত; এরই মধ্যেই রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘সব আইনি প্রক্রিয়ার অনুমতি দেওয়া দরকার। এ জন্য আইনপ্রণেতাদের, পার্লামেন্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কঠোর পরিশ্রম করতে হবে।’ তিনি আশা প্রকাশ করেছেন, ‘শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এদিকে, এফএসবির প্রধান গতকাল শুক্রবার বলেছেন, মস্কো ‘কালো তালিকা’ থেকে তালেবানদের অপসারণের বিষয়টি চূড়ান্ত করছে। বর্তনিকভের মতে, এই পদক্ষেপটি সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াই এবং ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা আইএসআইএসকেসহ অন্য গোষ্ঠীগুলোকে দমনে তালেবানের সঙ্গে ‘ব্যবহারিক সহযোগিতার’ পথ তৈরি করবে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে