সাধারণত মানুষ দীর্ঘসময় বিভিন্ন কাজে নিযুক্ত থাকার পর জীবনের শেষ বয়সে গিয়ে অবসর নেয়। এটিই সাধারণ নিয়ম আমাদের সমাজের। কিন্তু কেউ যদি মাত্র ১১ বছর বয়সে কোটিপতি হয়ে যায় এবং তার ১২তম জন্মদিনে তার অবসর গ্রহণের পরিকল্পনা প্রকাশ করে তবে বিষয়টি কেমন হবে? নিশ্চয়ই অবাক হচ্ছেন যে, কেউ মাত্র ১১ বছর বয়সে অবসর গ্রহণ করে?
শুনতে অবাক শোনালেও এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সি কার্টিস নামে ১১ বছর বয়সী ওই শিশুটির প্রতি মাসে আয় ১ লাখ ৩৩ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকারও বেশি। সম্প্রতি পিক্সি কার্টিস জানিয়েছে, সে তার ১২তম জন্মদিনে নিজের চাকরি থেকে অবসর গ্রহণ করতে চায়।
পিক্সি কার্টিস ২০২১ সালে তার মায়ের সঙ্গে মিলে ‘পিক্সিস ফিজেট’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করান। পিক্সিস ফিজেট মূলত একটি খেলনাসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত করা হয়। সেই হিসেবে তার মাসিক আয় ১৪ কোটি টাকারও বেশি।
পিক্সি জানিয়েছে, সে তার স্কুলের পড়ায় মনোযোগ দেওয়ার কারণে ব্যবসায় থেকে অবসরে যাবে।
তবে পিক্সির অবসরের চিন্তার পেছনের মূল কারিগর তার মা রক্সি জেকেনকো। তিনিই মূলত তার মেয়েকে ১২ তম জন্মদিনে অবসর নেওয়ার পরামর্শ দেন। যাতে করে পিক্সি তার পড়ালেখায় আরও বেশি মনোযোগ দিতে পারে।
নিজের ব্যবসায়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে পিক্সির। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ লাখ ৩০ হাজার অনুসারী রয়েছে।
এদিকে, পিক্সি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার অবসর ঘোষণা ও জন্মদিনের পার্টির ভিডিও শেয়ার করেছে। সেখানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনেরা। কেউ কেউ শুভ কামনা জানিয়েছেন আবার কেউ নাক সিটকিয়ে পিক্সিকে বড়দের মতো আচরণ করতে মানা করে স্কুলের পড়ায় মন দিতে বলেছেন।

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
১৪ মিনিট আগে
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে