উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ রুখতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের প্রতি আবেদন জানিয়েছে অ্যাসাঞ্জের পরিবার। নতুন সরকার আসার পর প্রত্যর্পণ ঠেকাতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে বুধবার দেশটির জাতীয় পার্লামেন্টে অভিযোগ করেন অ্যাসাঞ্জের পিতা জন শিপটন ও ভাই গ্যাব্রিয়েল শিপটন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অ্যাসাঞ্জের বাবা ও ভাই বলেছেন, অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ ঠেকাতে অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এমনটা না করা হলে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করতে পারে যুক্তরাষ্ট্র।
অ্যাসাঞ্জের পরিবারের অভিযোগ, তাঁরা আলবেনিজ সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হলেও তেমন কোনো সাড়া পাননি। এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের সময় বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির ক্ষমতাসীন সরকার।
বর্তমানে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দী অ্যাসাঞ্জের প্রত্যর্পণের বিরুদ্ধে করা আপিল আবেদনটি বিবেচনাধীন রয়েছে। কারাগারে তাঁর দুর্দশার বিষয়টি উল্লেখ অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডির কাছেও আবেদন করেছেন অ্যাসাঞ্জের অস্ট্রেলীয় আইনজীবী স্টিফেন কেনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৭ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
৯ ঘণ্টা আগে