সোমবার মাঝরাতে মার্কিন সেনাদের শেষ বিমানটি আফগানিস্তান ছাড়ে। তবে তার আগেই বদলে গেছে দেশটির দুই দশকের অভ্যস্ত জীবনযাপন। মলিন হয়ে গেছে শহুরে চাকচিক্য। কোথাও শোনা যাচ্ছে না গান।
তালেবান অবশ্য বলেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড ততক্ষণই চলবে, যতক্ষণ তা ইসলামি শরিয়া আইনের সঙ্গে বিরোধিতা করবে না। যেখান থেকে তালেবান আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই কান্দাহার প্রদেশে গত সপ্তাহেই এক নির্দেশে বলা হয়, রেডিও স্টেশনগুলোতে যেন কোনো সংগীত বাজানো না হয়। আর নারী উপস্থাপিকাও যেন না থাকেন। বাস্তব চিত্র হলো, এমন নির্দেশের কোনো দরকারই ছিল না। কারণ নির্দেশের আগেই এসব কার্যক্রম আগেই বন্ধ হয়ে গেছে। শুধু তা-ই নয়, বিভিন্ন শহরে বন্ধ হয়ে গেছে বিউটি পারলার, জিনসের বদলে অনেকেই আবার আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরতে শুরু করেছেন। আর রেস্তোরাঁগুলোতে বিদেশি খাবারের কোনো চিহ্নই নেই।
গজনি প্রদেশে একটি বেসরকারি রেডিও চ্যানেলের প্রযোজক খালিদ সেদিক্কি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘তালেবান এসে জোর করে বন্ধ করে দেওয়ার আগে আমরাই সব বন্ধ করে দিয়েছি। তা ছাড়া এই মুহূর্তে দেশের কারোরই গান শোনার মুড নেই। বর্তমানে কেউ রেডিও চালু করে কি না তা আমার সন্দেহ আছে।’
গত ২০ বছরে পশ্চিমা দেশগুলোর অনেক সংস্কৃতিই আয়ত্ত করে নিয়েছিল তালেবান। কাবুলসহ অন্যান্য শহরে বসবাসকারী অনেকেই নিয়মিত জিমে যেতেন, এনার্জি ড্রিংকস খেতেন, নানা নকশায় চুল কাটতেন আর পপ গানে মজে থাকা তো আছেই। এ ছাড়া টেলিভিশনে তুর্কি ডেইলি সোপগুলোও ইদানীং খুব জনপ্রিয় হয়ে উঠেছিল।
এদিকে, তালেবানের বেশির ভাগ সদস্যই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, লড়াই-সংগ্রামের ভেতর দিয়ে খুব কঠিন জীবন ছিল তাঁদের। ক্ষমতায় আসায় পর এক তালেবান কমান্ডার ঘোষণা করেছেন, ‘সংস্কৃতি দূষিত হয়ে গেছে, পরিবর্তন প্রয়োজন।’

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে