সব সাংবাদিকের প্রতি নিজের নোবেল পুরস্কার উৎসর্গ করলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়ে রেসা। আজ শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে কট্টর সমালোচক হিসেবে পরিচিত রেসা সাক্ষাৎকারে বলেন, সত্যি এটি বিশ্বের সব সাংবাদিকের জন্য উৎসর্গ করা হলো। আজ সাংবাদিক হওয়া অনেক বেশি কঠিন এবং বিপজ্জনক।
গতকাল শুক্রবার যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।
ফিলিপাইনের নাগরিক মারিয়া রেসা প্রথম ফিলিপিনো যিনি নোবেল জিতলেন। তিনি প্রায় দুই দশক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনে কাজ করেছেন। তিনি ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিবেদক।
২০২০ সালে ফিলিপাইনের বিতর্কিত অ্যান্টি-সাইবার ক্রাইম আইনে অভিযুক্ত হন রেসা। এই আইন দিয়ে ফিলিপাইন সরকারের মূলত মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার সংগঠনগুলোকে দমাতে চেয়েছিল। ওই মামলায় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে মিথ্যা খবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টাইমস পারসন অব দ্য ইয়ারে নাম ওঠে রেসার।
প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের শীর্ষ ২৫ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম মারিয়া রেসা।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে