
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী জনবহুল শহর সিডনির একটি শপিং মলে ছুরি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ছুরিকাঘাতকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার বিকেল ৪টার কিছু আগে সিডনি শহরের ওয়েস্টফিল্ড এলাকার বন্ডি জংশন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী একজন পুরুষ এবং তাঁকে থামাতে পুলিশ গুলি করে। হামলার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রেখেছে।
এ ব্যাপারে পুলিশ বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। এখন এ ব্যাপারে আর বেশি কিছু বলার সুযোগ নেই। তবে এ ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজকে বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম এক ব্যক্তি তাড়াহুড়ো করে মলে ঢুকে এক নারীর দিকে দৌড়ে গেল। ওই নারীর সঙ্গে এক শিশুও ছিল। তারপরও ওই ব্যক্তি আবারও দৌড়ে সামনে এগিয়ে যায়।’
তাঁরা আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ওই নারী ও শিশুর কাছে ছুটে গিয়ে দেখি তারা গুরুতর আহত হয়েছেন। নিজেদের শার্ট ছিঁড়ে তাদের রক্তপাত থামানোর প্রাথমিক চেষ্টা করেছিলাম।’ পরে জানা গেছে, আহত ওই নারী ও শিশু মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীর পরনে ছিল হুডি ও শর্টস। হামলাকারী উদ্ভ্রান্তের মতো শপিং মলে ছুটে বেড়িয়ে কয়েকজনকে ছুরিকাঘাত করে। ওই ব্যক্তি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমনটা মনে হয়নি বলেও জানিয়েছেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু হামলাকারী সেই নির্দেশ না মানায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। স্থানীয় এক দোকানি সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক সামরিক অভিযানে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
৩৫ মিনিট আগে
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনা স্থাপনায় রাতভর একের পর এক শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে আকাশে বিশাল অগ্নিগোলক ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
১ ঘণ্টা আগে
জাপানে সন্ত্রাসবিরোধী একটি মহড়ায় ‘সন্ত্রাসী’ চরিত্রে অভিনয় করা ব্যক্তিদের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, ওই পোশাক মধ্যপ্রাচ্য বা মুসলিমদের সঙ্গে সন্ত্রাসবাদের প্রচলিত ও নেতিবাচক ধারণাকে দেখাচ্ছে।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
৫ ঘণ্টা আগে