বেসামরিক মানুষ সরিয়ে নেওয়ার কাজে আগেই ইতি টানা হয়েছে। এরপরই শুরু হয়েছে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সেনা ও কিছু কূটনীতিকের দেশে ফেরার পালা। সময়সীমা মেনে আজকের মধ্যেই আফগানিস্তান ছেড়ে যাবে সব মার্কিন সেনা। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আফগানিস্তানে তাদের দুই দশকের মিশন।
মিশন শেষের আগে গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অন্তত ১ লাখ ১৪ হাজার ৪০০ সাধারণ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। নিজেদের নাগরিক ছাড়াও এই দলে ছিলেন অসংখ্য আফগান, যারা তাদের সহযোগী হয়ে কাজ করেছেন।
আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে গতকাল সোমবার সকালে বিমানবন্দরের ভেতর রকেট হামলার মুখে পড়তে হয়েছে মার্কিন সেনাদের। তবে তাদের সঙ্গে থাকা অ্যান্টি মিসাইল ব্যবস্থা এই রকেটগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়।
এই রকেট হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়া তারা তালেবানেরও শত্রু। এর আগে গত ২৬ আগস্ট আইএস-কের আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় দুই শ মানুষের মৃত্যু হয়। নিহতদের প্রায় সবাই আফগান। জবাবে আফগানিস্তানের নানগারহর প্রদেশে এক ড্রোন হামলায় বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।
এদিকে, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে বিমানবন্দরে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় গত রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি এলাকায় সন্দেহভাজন আইএস-কে জঙ্গিদের উদ্দেশ্য করে আরও ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। রয়টার্স জানায়, ওই হামলায় ছয় শিশুসহ একই পরিবারের অন্তত ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির এক সদস্য জানান, যেখানে ড্রোন হামলা চালানো হয় সেটি একটি বাড়ি। বাড়ির সবাই নিরীহ সাধারণ মানুষ। আর নিহত শিশুদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।
ড্রোন হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষও। তারা বলছে, বাড়িটির কাছে থাকা যে গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সেটিতে সম্ভবত বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। আর সেগুলোর বিস্ফোরণ ঘটেই সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মার্কিন বাহিনীও তদন্ত করছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে