
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ শনিবার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানান, ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে ৬৩০ জনকে তল্লাশি করে ৫৯৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ১৭-৫৭ বছরের মধ্যে।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন থেকে জানা গেছে, আটক কিছু ব্যক্তি নিজেদের ইউএনএইচসিআর (জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন) কার্ডধারী দাবি করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৫৩০ জন মিয়ানমার, ৮৫ জন বাংলাদেশ, ৭ জন ইন্দোনেশিয়া, ৫ জন ভারত এবং ১ জন নেপালের নাগরিক। সবাইকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে আরও তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, অচেনা কার্ড বহন এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘন।
ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয়ে এই অভিযান শেষ হয় সকাল ৭টার দিকে। অভিযানে ইমিগ্রেশন, জেনারেল অপারেশনস ফোর্স (জিওএফ), এমবিডিকে এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের (জেপিএন) ১৫৩ জন কর্মকর্তা অংশ নেন।
জাফরি এমবোক তাহা আরও জানান, কিছু ব্যক্তি গ্রেপ্তার এড়াতে ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যানি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যানি-স্মাগলিং অব মাইগ্র্যান্টস অ্যাক্ট-২০০৭ লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার জন্য তাঁরা এ ধরনের অভিযান চালিয়ে যাবেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে