
বাংলাদেশ ও মিয়ানমার থেকে আট রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে ফিলিপাইন। গতকাল সোমবার ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই আটজনের এই দল ম্যানিলায় পৌঁছেছে। ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ফিলিপাইনে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের চতুর্থ দল। ২০১৯ সালে জাতিসংঘ-সমর্থিত ‘কমপ্লিমেন্টারি পাথওয়েজ (সিপাথ)’ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০ জন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ফিলিপাইন।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিপাইনের এই উদ্যোগ মানবিক সহায়তার দীর্ঘদিনের ঐতিহ্যকে পুনঃনিশ্চিত করে। এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য শিক্ষার মাধ্যমে নিরাপদ ও নিয়ন্ত্রিত উপায়ে ফিলিপাইনে প্রবেশ ও থাকার সুযোগ তৈরি হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ শুধু তাদের জরুরি সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করে না, বরং তাদের দীর্ঘমেয়াদি স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথও তৈরি করে।
আশ্রয়প্রার্থীদের জন্য ফিলিপাইনে ‘ওপেন-ডোর’ বা উন্মুক্ত দরজার নীতি চালু রয়েছে। ১৯১৭ সাল থেকে দেশটি ‘৯টি শরণার্থীপ্রবাহ’কে আশ্রয় দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯২০-এর দশকের রাশিয়ান অভিবাসী, ১৯৩০-এর দশকে ইহুদি শরণার্থী এবং ১৯৭০-এর দশকে ভিয়েতনাম থেকে পালিয়ে আসা ‘বোট পিপল’।
আশ্রয় পাওয়া এক রোহিঙ্গা ফিলিপাইন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় (ডিএফএ) জানায়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় দেশটির বিচার মন্ত্রণালয়ের ‘শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ইউনিট’ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সিপাথ কার্যক্রমটি পরিচালনা করে। সিপাথ আশ্রয়ের পাশাপাশি মর্যাদা, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের সুযোগও তৈরি করছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সহিংসতা শুরুর পর থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে যায়। তাদের অধিকাংশই স্থল ও সমুদ্রপথে বাংলাদেশে আশ্রয় নেয়।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
৯ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১২ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
১৩ ঘণ্টা আগে