
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস আজ সোমবার (২৮ জুলাই) তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
পিতার জন্মদিন উপলক্ষে ছোটবেলায় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাচারাসর্ন। ছবিটিতে দেখা যায়, তিনি তাঁর পিতার হাত ধরে আছেন। ইনস্টাগ্রাম পোস্টে রাজার উদ্দেশে থাই ভাষায় তিনি লিখেছেন, ‘আমি বিনীতভাবে আমার শুভকামনা জানাই। রাজা যেন দীর্ঘজীবী হন। শুভ জন্মদিন, প্রিয় পিতা।’
রাজা মহা ভাজিরালংকর্ণ তাঁর সাবেক স্ত্রী সুজারিনি বিবাচারাওংসের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভাচারাসর্ন। বহু বছর আগে রাজপুত্র ভাচারাসর্ন ও তাঁর তিন ভাইকে মায়ের সঙ্গে রাজপরিবারের পদবি ও মর্যাদা থেকে বঞ্চিত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে তাঁরা যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন।
অনেকে মনে করেন, সম্প্রতি ভাচারাসর্নের দেশে ফেরা ও বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ তাঁর পিতার অনুগ্রহ পাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে। থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ণ বর্তমানে ৭২ বছর বয়সী। তিনি চারবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর এক রানি ও এক রাজসঙ্গিনী রয়েছেন; যা রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ককে জটিল করে তুলেছে এবং সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ করেছে।
এদিকে সব রানি মিলিয়ে রাজা মহা ভাজিরালংকর্ণের পাঁচ পুত্র ও দুই কন্যা রয়েছে। দেশটির উত্তরাধিকার আইন অনুযায়ী, শুধু পুত্ররাই সিংহাসনের উত্তরসূরি হতে পারেন। এই হিসেবে তাঁর একমাত্র সরকারি স্বীকৃত পুত্র রাজপুত্র দিপাংকর্ণ থাই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তবে ধারণা করা হয়, রাজপুত্র দিপাংকর্ণ একটি বিকাশজনিত সমস্যায় ভুগছেন, যা তাঁকে রাজত্বের জন্য অযোগ্য করে তুলতে পারে।
এদিকে রাজার জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভাও সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন, যদি রাজা উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নারী উত্তরসূরিকে অনুমোদন দেন। কিন্তু সেই রাজকুমারী ২০২২ সাল থেকে কোমায় আছেন এবং তাঁর অবস্থার বিষয়ে তেমন কিছু জানা যায় না।
এই প্রেক্ষাপটে ভাচারাসর্নের দেশে ফেরা, সন্ন্যাস গ্রহণ ও পিতাকে জন্মদিনে আবেগভরা শুভেচ্ছা—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তিনি হয়তো রাজপরিবারে পুনর্বাসনের পথে রয়েছেন।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
২ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৪ ঘণ্টা আগে