
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, হাওয়াই, জাপান, চীনের উপকূলীয় এলাকায় আঘাত হানছে একের পর এক সুবিশাল ঢেউ।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (প্যাসিফিক সুনামি ওয়ার্মিং সেন্টার) জানিয়েছে, হাওয়াইয়ের ওআহু দ্বীপের হালেইয়ায় প্রথম যে সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে, তার উচ্চতা ছিল ৪ ফুট (প্রায় ১ দশমিক ২১ মিটার)। সংস্থাটি আরও জানিয়েছে, ১২ মিনিট অন্তর অন্তর উপকূলে আঘাত হেনেছে বিশাল আকারের তরঙ্গগুলো। হাওয়াই গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, যদিও এখন পর্যন্ত ‘বিপজ্জনক মাত্রায়’ পৌঁছায়নি সুনামি। তবে উপকূল থেকে উল্লেখযোগ্য হারে কমে গেছে পানি। সাধারণত বড় ঢেউয়ের আগেই এমন হয়।
হাওয়াই ও জাপানের মাঝামাঝি অবস্থিত মধ্য-প্যাসিফিকের মিদওয়ে অ্যাটলে সুনামির ঢেউয়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে ছয় ফুট (১ দশমিক ৮ মিটার)। গভর্নর জশ গ্রিন জানান, এখনো হাওয়াইয়ের সব উপকূল থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়া নির্দেশনা কার্যকর রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ যেন উপকূলবর্তী এলাকাগুলোতে ফিরে না আসে সে ব্যাপারেও বিশেষভাবে সতর্ক করেছেন তিনি।
জাপানের হোক্কাইদো উপকূলে সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে ৪০ সেন্টিমিটার পর্যন্ত। তবে দেশটির আবহাওয়া সংস্থা জাপান মিটিওরলজিক্যাল এজেন্সি সতর্ক করেছে, এখনো পর্যন্ত ঢেউয়ের উচ্চতা কম থাকলেও যে কোনো সময় ভয়ংকর রূপ নিতে পারে এ দুর্যোগ। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থান ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামি জোয়ারের সময় হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে, চীনের সুনামি সতর্কতা কেন্দ্র সর্তক করেছিল, রাশিয়ার ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এবং ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২০ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে