শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ঢাকা পর্যন্ত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার সুলভমূল্যের বিমান পরিবহন সংস্থা ফিটসএয়ার। আগামী এপ্রিল থেকে এই ফ্লাইট চলবে। প্রতিষ্ঠানটি বলেছে, ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট এ দুই দেশের বিমান চলাচলের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি এফটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্বল্প খরচে বিমান চলাচলের চাহিদা বাড়ছে। কারণ, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রেক্ষাপটে শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের জন্য ঢাকা একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।
মূলত যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে এই সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ফিটসএয়ার। প্রতিষ্ঠানটি বলেছে, এই প্রবণতাকে স্বীকৃতি দিয়ে ফিটসএয়ার এই ক্রমবর্ধমান বাজারের চাহিদা মেটাতে সাশ্রয়ী, সময়মতো ও দক্ষ বিমান সংযোগ সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
ফিটসএয়ারের নির্বাহী পরিচালক আম্মার কাসিম বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এবং আমরা ব্যবসায়িক ভ্রমণকারী ও পর্যটকদের জন্য সুলভ মূল্যে সমানভাবে প্রতিযোগিতামূলক বিমান সেবা দিতে আগ্রহী। আমরা আশা করি, ঢাকায় আমাদের “নন-স্টপ সার্ভিস” দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে।’
ঢাকা-কলম্বো রুটে ফিটসএয়ারের ফ্লাইট চলবে সপ্তাহে দুই দিন। তবে আসন্ন গ্রীষ্মে সরকারের অনুমতি সাপেক্ষে এই সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়ানো হতে পারে। আগামী ১৬ এপ্রিল প্রথম ফ্লাইট চালু হবে। এ ক্ষেত্রে ঢাকা-কলম্বো ফ্লাইটের ভাড়া হবে শ্রীলঙ্কান রুপিতে ৭৪ হাজার ৬০০, যা বাংলাদেশি টাকায় ২৬ হাজার ৭০০ টাকার কিছু বেশি।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৮ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১১ ঘণ্টা আগে