আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের হয়ে কাজ করা বেশ কয়েকজন আফগান নারী কর্মী ভয়াবহ হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তাঁদের পিছু নিয়েছে, বাড়ি পর্যন্ত অনুসরণ করেছে এবং অফিসে না যাওয়ার হুমকি দিয়েছে। বলা হয়েছে, ‘আগামীকাল অফিসে এসো না, নইলে মেরে ফেলব।’
জাতিসংঘের অন্তত তিনটি সংস্থার সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, মে মাসের শেষ দিকে এসব ঘটনার সূচনা হয়। অফিস শেষে নারীরা যখন কাবুলে জাতিসংঘ কম্পাউন্ড থেকে বের হচ্ছিলেন, তখন তাঁদের একদল অজ্ঞাত পুরুষ অনুসরণ করে। এরপর বাড়ির বাইরে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে তাঁদের কাজ বন্ধ করতে বাধ্য করা হয়। এমনকি তাঁদের বাবা, স্বামী ও ভাইদেরও হুমকি দিয়ে নারীদের কাজ বন্ধে প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয় এবং এই প্রতিশ্রুতি দেওয়ার ঘটনাটি ভিডিও করে রাখা হয়।
জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন, হুমকি পাওয়া নারীরা তাঁদের সংস্থার কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা ও উন্নয়নমূলক কাজের জন্য তাঁদের উপস্থিতি অপরিহার্য। জাতিসংঘ সূত্র বলছে, এভাবে নারী কর্মীদের সরিয়ে দিলে মানবিক সহায়তার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে।
২০২৩ সালের এপ্রিল মাসে এক নির্দেশনার মাধ্যমে নারীদের অধিকাংশ কর্মস্থলে কাজ করা নিষিদ্ধ করে দেয় আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালিবান। শরিয়া আইনের ব্যাখ্যা দিয়ে তারা এই নিষেধাজ্ঞা জারি করে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তখন এই নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য ও অকল্পনীয়’ বলে মন্তব্য করেছিলেন।
এদিকে জাতিসংঘে কর্মরত নারীদের হুমকির বিষয়ে তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এ ধরনের হুমকির ঘটনা সম্পর্কে অবগত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাবুলে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নারী কর্মীদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, তারা নারীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে এবং নারীদের নেতৃত্বাধীন পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছাতে কাজ অব্যাহত রেখেছে। ২০২৪ সালে আফগানিস্তানে প্রায় ১ কোটিরও বেশি নারী ও শিশুকে সহায়তা দিয়েছে সংস্থাটি।
আফগানিস্তানে প্রায় ৪ কোটির বেশি জনসংখ্যার মধ্যে ২ কোটিরও বেশি মানুষ জাতিসংঘের সহায়তার ওপর নির্ভরশীল। নারী কর্মীরা নিষ্ক্রিয় হলে এই মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কাবুলে এক কর্মকর্তা বলেন, ‘এই হুমকির কারণে আমাদের অনেক নারী সহকর্মী আর মুক্তভাবে চলাচল বা কাজ করতে পারবে না।’ এই পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে