
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদ ফিরিয়ে দিয়েছে। আজ সোমবার সাংবিধানিক আদালত তাঁর অভিশংসন বাতিল করে। রায়ের পর হান প্রতিশ্রুতি দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য যুদ্ধের’ মধ্যে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির হাল ধরায় তিনি মনোনিবেশ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই রায়ের ফলে হান অবিলম্বে ক্ষমতায় ফিরবেন। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করায় তাঁকে অভিশংসন করা হয়। এর পর হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আদালতের রায়ের পর হান বলেন, ‘আমার বিশ্বাস, জনগণ এক কণ্ঠে অত্যন্ত স্পষ্টভাবে বলছে যে, রাজনীতিতে চরম সংঘাত বন্ধ হওয়া উচিত।’ তিনি আদালতের ‘বিজ্ঞ সিদ্ধান্তের’ জন্য এবং তাঁর দায়িত্ব স্থগিত থাকাকালে কঠোর পরিশ্রমের জন্য মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানান।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে হান বলেন, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আমি স্থিতিশীল রাষ্ট্র ও প্রশাসন বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব এবং বাণিজ্য যুদ্ধে জাতীয় স্বার্থ রক্ষায় সমস্ত জ্ঞান ও ক্ষমতা নিয়োজিত করব।’ বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হুমকির মুখে থাকা বিভিন্ন শুল্কের সম্ভাব্য প্রভাবের জন্য প্রস্তুতি নিচ্ছে।
দক্ষিণ কোরিয়া এরই মধ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্কের মুখোমুখি হয়েছে এবং আগামী মাসে পারস্পরিক মার্কিন শুল্ক থেকে অব্যাহতি চেয়েছে। এ মাসের শুরুতে, ট্রাম্প মার্কিন রপ্তানির ওপর উচ্চ শুল্ক আরোপের জন্য দক্ষিণ কোরিয়াকে বিশেষভাবে চিহ্নিত করেন।
ইউনের সামরিক আইন ঘোষণার কারণে মার্কিন সামরিক মিত্র দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয় এবং শীর্ষ কর্মকর্তাদের অভিশংসন, পদত্যাগ ও ফৌজদারি অভিযোগের কারণে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়।
হান প্রাথমিকভাবে দুই সপ্তাহেরও কম সময় পদে ছিলেন এবং সাংবিধানিক আদালতে আরও তিনজন বিচারপতি তাঁর নিয়োগে অস্বীকৃতি জানিয়ে বিরোধী দল-নিয়ন্ত্রিত সংসদের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ার পর ২৭ ডিসেম্বর অভিশংসিত ও স্থগিত হন। আদালতের বিচারপতিরা সোমবার সাত-এক ভোটে অভিশংসন বাতিলের রায় দেন।
আট বিচারপতির মধ্যে পাঁচজন বলেছেন, অভিশংসন প্রস্তাব বৈধ ছিল, কিন্তু হানকে অভিশংসন করার মতো যথেষ্ট কারণ ছিল না। কারণ, তিনি সামরিক আইন সংক্রান্ত সংবিধান বা আইন লঙ্ঘন করেননি। দুজন বিচারপতি রায় দেন যে, হানের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব শুরু থেকেই অবৈধ ছিল। কারণ, সংসদের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতা এটি পাস করেননি। অপর এক বিচারপতি হানকে অভিশংসনের পক্ষে ভোট দেন।
দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বর্ষীয়ান ৭৫ বছর বয়সী হান রক্ষণশীল ও উদারপন্থী উভয় পক্ষের সরকারের অধীনে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে শীর্ষ নেতৃত্বের পদে কাজ করেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে