পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আজ বৃহস্পতিবার একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালনের প্রস্তাব দিয়েছে চীন। একে অপরের সীমান্ত পাড়ি দিয়ে বিমান হামলার জের ধরে ইরান ও পাকিস্তান উভয় দেশে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং এই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় চার শিশু ও তিন নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত কয়েকটি আস্তানাকে লক্ষ্য তারা বিমান হামলা চালিয়েছে। তবে তেহরান সন্ত্রাসী আস্তানার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
এর আগে পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে এই হামলায় ২ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং প্রত্যেকে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে তারা বহিষ্কার করেছে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে এবার এগিয়ে এসেছে চীন। উভয় পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো আহ্বান জানিয়েছে দেশটি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, পাকিস্তান ও ইরান শান্ত ও সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াবে।’
তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষের প্রয়োজন হয়, আমরা পরিস্থিতি শান্ত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।’
ইরান ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই চীনের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানে সম্পদ আহরণ এবং অবকাঠামো প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে তারা। বিশেষ করে অশান্ত বেলুচিস্তান প্রদেশে, যেখানে বিমান হামলা চালিয়েছে ইরান।
আরেকটি বিষয় হলো, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং সাংহাই সহযোগিতা সংস্থা সহ চীনের নেতৃত্বাধীন বেশ কয়েকটি আঞ্চলিক উদ্যোগের সদস্য পাকিস্তান এবং ইরান। এ অবস্থায় দেশ দুটিকে শান্ত করতে ভূমিকা রাখতে চাইছে চীন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে