
শত বছরেরও বেশি সময় আগে ১৯০৭ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবারই নভেম্বর মাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
বিবিসি জানিয়েছে, আজ বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অন্তত ১৬ সেন্টিমিটার পুরো তুষারের চাদরে ঢাকা পড়েছে। এর আগে ১৯৭২ সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ ১২.৪ সেন্টিমিটার পুরুত্বের তুষারে ঢাকা পড়েছিল।
নভেম্বর মাসে অস্বাভাবিক এই তুষারপাত পুরো দেশ জুড়েই অচলাবস্থার সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তুষারপাতের কারণে দেশটির অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে রাস্তা-ঘাট এবং মন্থর হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
উদ্ভূত পরিস্থিতির কারণে রাজধানী সিউলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপিকে সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইয়ুন কি হান জানিয়েছেন, এই ধরনের ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে মূলত শক্তিশালী পশ্চিমি বাতাস এবং সমুদ্র পৃষ্ঠ এবং ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য থাকার কারণে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালেও দেশটিতে প্রবল তুষারপাত অব্যাহত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সহ অত্র অঞ্চলে শরতের হালকা তাপমাত্রার সময়কাল অনুভব করার পরই শীতল আবহাওয়া আসে। তবে এবার আগে-ভাগের তুষারপাতকে অনেকে উদ্যাপনও করেছেন। এমনই একজন ছিলেন সিউলের ব্যবসায়ী বে জু-হান। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি অনুভব করেছি, নভেম্বরের শরৎ কিছুটা উষ্ণ ছিল। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে, পুরোপুরি শীতকাল চলে এসেছে। ঘটনাটা বেশ উল্টো।’
জু-হান আরও বলেন, ‘শীতের প্রথম তুষারপাত উপভোগ করতে আমি আজ রাস্তায় নেমে এসেছি।’

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪০ মিনিট আগে
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পাওয়ার দাবি করেছে ফিলিপাইন। এই ঘটনাটি ইতিমধ্যে অস্থিতিশীল এই অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ১৯৬০-এর দশকে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেসের সঙ্গে সেন্ট-নাজায়ারের ন্যাটো ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনা বিলির প্রেম হয়। ১৯৬৬ সালে বিলি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুজনেই নিজ নিজ দেশে বিয়ে করেন এবং সংসারী হন।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিন রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে