দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হোয়াসিউং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, নিহতদের মধ্যে ১৮ জনই চীনা শ্রমিক। আর দুজন দক্ষিণ কোরিয়ার ও একজন লাওসের নাগরিক ছিলেন। অন্য একজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন ও কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় বেশ কয়েকটি ব্যাটারি বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েক সেকেন্ডের মধ্যে শ্রমিকেরা বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩৫ হাজার ইউনিটের গুদামের ভেতর ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা বলছে, এখন পর্যন্ত প্রায় ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। লাইভ টিভি ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত স্টিল ও কংক্রিট বিল্ডিং স্প্রে করছেন। কারখানার ওপরের স্তরের কিছু অংশ ধসে পড়েছে ও বিল্ডিংয়ের বড় অংশগুলো উড়ে গিয়ে রাস্তায় পড়েছে।
দক্ষিণ কোরিয়ার ডেজিয়ন ইউনিভার্সিটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার প্রিভেনশন প্রফেসর কিম জায়ে-হো বলেছেন, আগুন সম্ভবত খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে শ্রমিকেরা বের হওয়ার সুযোগ পাননি। কারাখানায় ব্যবহৃত নিকেলের মতো ব্যাটারি উপাদানগুলো সহজেই দাহ্য। অন্যান্য পদার্থ থেকে সৃষ্ট আগুনের তুলনায় এটি অনেক দ্রুত হয়ে থাকে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল আজ সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিন আশপাশের এলাকা দূষিত করতে পারে এমন বিপজ্জনক রাসায়নিক পদার্থ সরিয়ে ফেলতে স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি অ্যারিসেল সেন্সর এবং রেডিও কমিউনিকেশন ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি তৈরি করে। প্রতিষ্ঠানটির সর্বশেষ অনুসারে, ৪৮ জন কর্মচারী রয়েছে।
রয়টার্স মন্তব্যর জন্য আরিসেল অফিসে কল দিলে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনীতি ছাড়ার পর এক ভিন্নধর্মী জীবন বেছে নিয়েছেন, যা প্রচলিত ধারা থেকে বেশ আলাদা। সাধারণত ক্ষমতা ছাড়ার পর বিশ্বনেতারা অপেক্ষাকৃত শান্ত, করপোরেট বা পরামর্শমূলক ভূমিকায় চলে যান। কিন্তু সেই পথে হাঁটছেন না ট্রুডো। তিনি বরং একই সঙ্গে রাজনৈতিক ভাষ্যকার,
৬ মিনিট আগে
হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা দিয়েছে ইরান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
৩০ মিনিট আগে
ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধটি ভারত সরকার বর্তমানে পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর...
১ ঘণ্টা আগে