ইরানের প্রেসিডেন্টের বহর থেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তবে ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সমস্যা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ওই হেলিকপ্টার বহরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং স্থানীয় কর্মকর্তারাও ছিলেন।
ইরানের সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের খোদা আফারিন অঞ্চল থেকে ফিরছিলেন রাইসি।
ইরানি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী বহরে তিনটি হেলিকপ্টার ছিল। এর মধ্যে দুটি নিরাপদে অবতরণ করেছে।
দুর্ঘটনার আগে রাইসি এবং তার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুই দেশের সীমান্তে কিজ কালাসি বাঁধের উদ্বোধন করেন।
ইরানের বার্তা সংস্থা ফার্স তাদের প্রতিবেদনে প্রেসিডেন্ট রাইসির জন্য ইরানিদের প্রার্থনার করার অনুরোধ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, কর্তৃপক্ষ বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে তাঁর বক্তব্য থেকে প্রেসিডেন্ট রাইসির অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
৬৩ বছর বয়সী রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
৩২ মিনিট আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
৪৩ মিনিট আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন ঘিরে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ফ্যাশন। সম্প্রতি পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা নীল রঙের অ্যারি সিল্ক শাড়ি।
৫ ঘণ্টা আগে