
ইন্দোনেশিয়ার এক জেলের জালে ধরা পড়েছে একটি চীনা আন্ডারওয়াটার ড্রোন। সোমবার (৬ এপ্রিল) অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ লম্বক প্রণালির কাছে ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, লম্বক প্রণালির প্রবেশপথের কয়েক কিলোমিটার উত্তরে জাল ফেলার সময় ওই জেলের নজরে আসে টর্পেডোর মতো দেখতে রহস্যময় এক বস্তু। সন্দেহ হওয়ায় তিনি বস্তুটি তীরে টেনে আনেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন।
সিলিন্ডার আকৃতির ড্রোনটি প্রায় ৩ দশমিক ৭ মিটার (১২ ফুট) লম্বা এবং এর ব্যাস শূন্য দশমিক ৭ মিটার। পুলিশ ড্রোনটি পরীক্ষা করে জানিয়েছে, এতে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় পদার্থ নেই এবং এটি জনসাধারণের জন্য কোনো হুমকি নয়। বস্তুটির ওপর চীনা ভাষায় বেশ কিছু অক্ষর এবং চীনা শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের (সিএসআইসি) লোগো পাওয়া গেছে।
বালি ও লম্বকের মধ্যবর্তী জলপথটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন এক গভীর সমুদ্রপথ, যা বড় রণতরি এবং সাবমেরিন চলাচলের জন্য উপযোগী। প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যে যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান রুট। পুলিশ ও বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণ বা জরিপ কাজে ব্যবহৃত একটি প্রযুক্তিগত ডিভাইস।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৯ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
১২ ঘণ্টা আগে