চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।
হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেছেন, ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে ২ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রদেশটির সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। এই বৃষ্টিপাতে ১ কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।
আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারী বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়। চীন এক দশকের মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
২১ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১ দিন আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে