
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। সংঘর্ষ শুরুর পরপরই উভয় দেশই সীমান্তের আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। এরই মধ্যে কিরগিজস্তান বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সময় আজ শনিবার সকাল বাতকেন অঞ্চলের সীমান্ত থেকে মৃত ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৮৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
বিগত বেশ কয়েক দিন ধরেই থেমে থেমে চলতে থাকা এই সংঘর্ষে উভয় দেশই গত শুক্রবার ভয়াবহভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। গতকালের যুদ্ধে উভয় দেশই ট্যাংক, কামানসহ বিভিন্ন ধরনের রকেট লঞ্চার ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে তাজিক বাহিনীর বেশ কয়েকটি রকেট বাতকেন শহরে আঘাত হানে। সে সময়ই মূলত হতাহতের ঘটনা ঘটে।
তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজ সরকার এরই মধ্যে বাতকেন অঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছে। অঞ্চলটি থেকে কিরগিজস্তানের সরকার অন্তত ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।
তবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুটি দেশ কেন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে গতকাল দেশ দুটির মধ্যে সীমান্তে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা দ্রুতই ভেঙে যায় এবং দুই দেশের সৈন্যরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১৯ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে