
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এসব অস্ত্র-সরঞ্জামের মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের অতিরিক্ত যন্ত্রাংশও আছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্টাগন এই অনুমোদন দেয়। এই ঘোষণা এমন এক সময়ে দেওয়া হয়েছে, যখন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে প্রশান্ত মহাসাগরে চীনের জন্য স্পর্শকাতর কয়েকটি দেশ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও মার্কিন আইন অনুসারে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আত্মরক্ষার জন্য সহায়তা প্রদান করতে বাধ্য। এই বিষয়টি চীনের ক্রমাগত ক্ষোভের কারণ। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছে।
সাম্প্রতিক সময়ে, চীন তাইওয়ানের বিরুদ্ধে ব্যাপক সামরিক চাপ বৃদ্ধি করেছে। এরই মধ্যে চলতি বছর চীন তাইওয়ানকে ঘিরে বড় দুটি যুদ্ধ মহড়া চালিয়েছে। একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মার্কিন নিয়ন্ত্রিত হাওয়াই ও গুয়াম সফর করবেন তখন চীন আবারও সামরিক মহড়া পরিচালনা করতে পারে।
এদিকে, পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের কাছে যে পরিমাণ সমরাস্ত্র ও সরঞ্জাম বিক্রি করা হবে তার মধ্যে ৩২০ মিলিয়ন ডলারের অতিরিক্ত যন্ত্রাংশ আছে, যা এফ-১৬ যুদ্ধবিমান ও অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডারের কাজে লাগবে।
পেন্টাগন আরও জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর তাইওয়ানকে ৬৫ মিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তির সহজে বহনযোগ্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এই বিক্রির প্রধান ঠিকাদার হলো জেনারেল ডাইনামিকস।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে যে, বিক্রির শর্তগুলো এক মাসের মধ্যে কার্যকর হবে এবং এসব যন্ত্রপাতি তাইওয়ানের বিমানবাহিনীকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সাজিয়ে রাখতে এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে সহায়ক হবে।
এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং তাইওয়ান প্রণালি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।’
গত মাসে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে সম্ভাব্য ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে। যার মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুদ্ধ পরীক্ষিত একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাইওয়ানকে সরবরাহ করা হবে।
এদিকে, আজ শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই মার্কিন সামরিক ঘাঁটি হাওয়াই ও গুয়ামে যাত্রা করবেন। এরপর তিনি মার্শাল আইল্যান্ডস, টুভ্যালু ও পালাউ যাওয়ার পথে একটি যাত্রাবিরতি। এই তিনটি দেশই তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৭ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৮ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৯ ঘণ্টা আগে