অর্থনৈতিক সংকটের পাশাপাশি তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দেশটিতে আজ রোববার জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কান পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ নিয়ে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নলিন থালডুয়া জানান, মৃতদের বয়স ৭০-এর কোঠায়। তারা দুটি ভিন্ন স্থানে পেট্রল ও কেরোসিন কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে জ্বালানি তেলে পাম্পগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে দেশটিতে বিদ্যুৎ সংকটও দেখা দিয়েছে।
থালডুয়া বলেন, মৃত একজন একজন ৭০ বছর বয়সী থ্রি-হুইলার চালক ছিলেন যার ডায়াবেটিস ও হার্টের রোগ ছিল। অপর জনের বয়স ৭২। দুজনই বেশ কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিল।
পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অশোক রানওয়ালা বলেন, আজ রোববার অপরিশোধিত তেলের মজুত ফুরিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা তার একমাত্র জ্বালানি শোধনাগারে কার্যক্রম স্থগিত করেছে।
এ নিয়ে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মন্তব্য পায়নি রয়টার্স। দাম বৃদ্ধির কারণে স্বল্প আয়ের পরিবারগুলো রান্নার কাজে গ্যাসের পরিবর্তে কেরোসিন তেলের ব্যবহার বাড়িয়েছে। আজ রোববার একটি বিবৃতিতে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী প্রতিষ্ঠান লাউফস গ্যাসের পক্ষ থেকে বলা হয়, সাড়ে ১২ কেজির সিলিন্ডারে দাম প্রায় ৫ ডলার বেড়েছে। শ্রীলঙ্কা জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ব্যয়বহুল জ্বালানির অর্থ প্রদানের জন্য ডলার পেতে লড়াই করছে।
এ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার। রিজার্ভের এ অর্থ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২০ কোটি ডলার ধার দেওয়া হবে।
বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কা। ২০২১ এর এপ্রিলের শেষে শ্রীলঙ্কার রিজার্ভে মজুত ছিল ৪০০ কোটি ডলার, যা করোনাভাইরাস মহামারির প্রভাবে ক্রমশ কমতে থাকে। পর্যটন শিল্প এবং গার্মেন্টস ব্যবসার ওপর নির্ভরশীল দেশটির বৈদেশিক মুদ্রার মজুত এখন তলানিতে। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কান বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় মাত্র ২৩১ কোটি ডলারে।
ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি ১৫.১ শতাংশে ছুঁয়েছে। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। গতকাল শনিবার শ্রীলঙ্কায় গুঁড়ো দুধের দাম প্রায় এক ডলার বেড়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় এক কাপ দুধ চায়ের দাম ১০০ রুপি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
২ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৫ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৬ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে