জাপানে তিন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত দুই বছরের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দেশটিতে। গত বৃহস্পতিবার ‘নৃশংস’ অপরাধের সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত অব্যাহত রাখতে এটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমলে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন ৬৫ বছর বয়সী ইয়াসুতাকা ফুজিশিরো। ২০০৪ সালে তিনি হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁর ৮০ বছর বয়সী এক আত্মীয়া ও দুই ভাইবোনসহ আরও চারজনকে হত্যা করেছিলেন। অপর দুজন হলেন—৫৪ বছর বয়সী তোমোয়াকি তাকানেজাওয়া ও ৪৪ বছর বয়সী মিৎসুনোরি ওনোগাওয়া। ২০০৩ সালে একটি প্রতিষ্ঠানের দুজন কেরানিকে হত্যার দায়ে তোমোয়াকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে দেশটির মন্ত্রিসভার প্রধান সচিব সেইজি কিহারা বলেন, ‘জাপানের ফৌজদারি বিচারব্যবস্থার ভিত্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় হলো, মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর তা কার্যকর হলো কি না।’ তিনি আরও বলেন, ‘একের পর এক নৃশংস হত্যাকাণ্ড বেড়েই চলেছে। যাদের অপরাধ গুরুতর, তাদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রয়োজন এবং তাদের এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া একদম উচিত নয়।’
বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে জাপান একটি। সেখানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ও তা কার্যকর করা হয়। আন্তর্জাতিক বহু দেশের ও মানবাধিকার সংস্থার নানা সমালোচনার পরও সর্বোচ্চ শাস্তির এই বিধান অব্যাহত রেখেছে দেশটি।
বর্তমানে জাপানে শতাধিক মানুষ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আছে। যাদের অধিকাংশই কোনো না কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সাধারণত সাজা দেওয়ার অনেক পরে আদেশ কার্যকর করা হয় জাপানে।

সিরিয়ার একটি গোপন স্থাপনায় সংরক্ষিত পারমাণবিক পদার্থ সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক। চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এসব পদার্থ ফিরিয়ে নেবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সমঝোতার পর...
৪১ মিনিট আগে
ইরান হরমুজ প্রণালি খুলতে নারাজ, আর যুক্তরাষ্ট্রও নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ ও চাপের কৌশল থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত এখন এমন এক অচলাবস্থায় আটকে গেছে, যেখানে দুই পক্ষই নিজেদের শর্তকে যুদ্ধ অবসানের পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছে।
১ ঘণ্টা আগে
কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৯ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
১২ ঘণ্টা আগে