ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৫৯ মিনিটে আবরা প্রদেশের ডোলোরেস শহরের কাছে এই ভূমিকম্প হয়। ৩৩০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স জানান, ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে যান। প্রাথমিকভাবে শহরটির রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্ক দেখা দেয়। পরে হাসপাতালটি থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। আর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে আরও সময় লাগবে।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত জুলাই মাসে পার্বত্য অঞ্চল আবরা প্রদেশেই ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১১ জন নিহত হয় এবং আহত হয় কয়েক শ মানুষ। এর আগে ২০১৩ সালের অক্টোবরে দেশটির কেন্দ্রীয় দ্বীপ বোহলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০০ মানুষ প্রাণ হারায়।

মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
৩৬ মিনিট আগে
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন...
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে