
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট নিতে হাজারো দর্শনার্থী অপেক্ষা করছিলেন। টিকিট বিতরণকেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপর পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে আগামী ১০ জানুয়ারি থেকে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শন করা যাবে। শুধু বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ মেলে। আর এই সুযোগ পেতে আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। উৎসবের প্রথম তিন দিন ‘সরভা দর্শন’ (ফ্রি দর্শন) করতে ১ লাখ ২০ হাজার টিকিট বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও ভূদেবী কমপ্লেক্সের তিনটি তীর্থস্থানের পাশাপাশি সত্যনারায়ণপুরম, বৈরাগীপাত্তেদা, রামানাইডু স্কুলসহ তিরুপতির বিভিন্ন স্থানে ৯৪টি টিকিট বিতরণকেন্দ্র খোলা হয়েছে। আজ ভোর ৫টায় ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই তিরুপতি তিরুমালা দেবস্থানে (টিটিডি) টিকিট বিতরণের কাউন্টারগুলোর সামনে ভিড় জমতে থাকে।
তিরুপতি পৌর কমিশনার এন মোরুয়া বলেন, বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে এমজিএম হাই স্কুলে টিকিট বিতরণ কেন্দ্রে গতকাল বুধবার সকালেই ৪-৫ হাজার মানুষ জড়ো হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানের পরিচালনা পর্ষদ। টিটিডির চেয়ারম্যান বি আর নাইডু বলেন, এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি গেট খোলা হয়। তখন ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্য করতে অন্ধ্রপ্রদেশ সরকার প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপনী প্রচারণায় বিশাল এক কবুতরের সঙ্গে অভিনয় করতে রাজি না হওয়ায় অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগে মামলার মুখে পড়েছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন। টাইসন ও তাঁর প্রচারপ্রতিষ্ঠান টিরানিকের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে ১৫ লাখ পাউন্ডের (২৪ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ মামলাটি....
১৬ মিনিট আগে
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে উপকূলীয় অঞ্চলে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আসাদের দুই সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।
২০ মিনিট আগে
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচন না হলেও এই ভোটে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। ভোটাররা হাউস অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচন করবেন এবং ঠিক করবেন, আইন প্রণয়নকারী দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে...
১ ঘণ্টা আগে
হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের কাছে ট্যাংক, রাইফেল ও রকেটের ছবি এঁকে চিঠি লিখেছিল তাঁর ১০ বছর বয়সী ছেলে ইব্রাহিম সিনওয়ার। চিঠিতে ইহুদিদের হত্যার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল ইব্রাহিম।
২ ঘণ্টা আগে