
বিয়ের মাত্র দুই সপ্তাহ পর স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন ওই নারী। গ্রেপ্তার করা হয়েছে প্রগতি নামের ওই নারী ও তাঁর প্রেমিককে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের।
উত্তর প্রদেশ পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত প্রগতি যাদবের দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অনুরাগ যাদবের সঙ্গে। তবে, প্রগতির পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। গত ৫ মার্চ দিলীপ নামে এ যুবকের সঙ্গে প্রগতিকে জোর করে বিয়ে দেয় পরিবার।
বিয়ের দুই সপ্তাহ পর গত ১৯ মার্চ দিলীপকে গুরুতর জখম অবস্থায় একটি মাঠে পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁকে নিকটবর্তী একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির করানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হলে স্থানান্তর করা হয় মধ্যপ্রদেশের আরেকটি হাসপাতালে এবং সেখান থেকে সবশেষ তাঁকে স্থানান্তর করা হয় রাজ্যের আরও একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ মার্চ মৃত্যু হয় তাঁর।
এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেন দিলীপের ভাই। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, স্ত্রী প্রগতিই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে দিলীপকে হত্যা করিয়েছেন। দিলীপকে হত্যার জন্য জনৈক ‘রমিজ চৌধুরীকে’ ০২ লাখ রুপি দেন তাঁরা। এ ঘটনায় কথিত ভাড়াটে খুনিকেও আটক করেছে পুলিশ।
অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল ফোন, একটি পার্স, আধার কার্ড এবং নগদ ৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে