তীব্র দাবানলে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার লিটন নামের একটি গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয় একজন সংসদ সদস্যের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ গ্রামেই চলতি সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ব্র্যাড ভিস, দাবানলে ব্রিটিশ কলাম্বিয়ার লিটনসহ আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে লিটনের মেয়র জ্যান পোলডারম্যান বিবিসিকে বলেছেন, তিনি সৌভাগ্যবান যে, ওই এলাকা থেকে নিজের জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। তিনি বলেন, লিটনে আর বেশি কিছু অবশিষ্ট থাকবে না। সেখানে সব জায়গায় আগুন জ্বলছে।
এর আগে তিনি ওই এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তিনি বিবিসিকে জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যেই গ্রামটিতে আগুনের শিখা ছড়িয়ে পড়ে।
চলতি সপ্তাহে লিটনে দেশটির সর্বোচ্চ ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তীব্র দাবদাহে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় পাঁচ দিনে ৪৮৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান শব-পরীক্ষক লাপোয়েন্তে বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় গত পাঁচ দিন নজিরবিহীন মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তাদের মধ্যে কতজনের মৃত্যু দাবদাহজনিত। যদিও এটি বিশ্বাসযোগ্য যে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য ব্রিটিশ কলাম্বিয়ার প্রতিকূল আবহাওয়াই দায়ী।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ‘ইকোনমিক টাইমস’।
২৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৬ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৮ ঘণ্টা আগে