
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে। বাংলাদেশি মুদ্রার হিসেবে ওয়ংয়ের বেতন আরও ১৩ কোটি ৫১ লাখ টাকারও বেশি বাড়ছে। আগামী পাঁচ বছর বর্ধিত এই অর্থ দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন ওয়ং।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিবিসি জানায়, বর্তমানে লরেন্স ওয়ং বছরে প্রায় ২২ লাখ সিঙ্গাপুর ডলার বেতন ও অন্যান্য সুবিধা পান। নতুন কাঠামো কার্যকর হলে তাঁর মোট বার্ষিক পারিশ্রমিক বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার (প্রায় ৩৫ কোটি টাকা), যা ৬০ শতাংশের বেশি বৃদ্ধি। এর ফলে বিশ্বের অন্য যেকোনো সরকারপ্রধানের তুলনায় তাঁর আয় আরও অনেক বেশি হবে।
বেতন বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে ওয়ং বলেছেন, রাজনীতিতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করতে প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্রয়োজন। তাঁর মতে, ব্যবসা ও প্রশাসনের শীর্ষ পর্যায়ে থাকা অনেক যোগ্য ব্যক্তিকে রাজনৈতিক দায়িত্ব নিতে রাজি করানো কঠিন। উচ্চ বেতন সেই প্রতিবন্ধকতা কিছুটা কমাতে পারে।
সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে উচ্চ সরকারি বেতনের পক্ষে আরেকটি যুক্তি দিয়ে আসছে—এতে দুর্নীতির প্রবণতা কমে। দেশটি আন্তর্জাতিক দুর্নীতি সূচকে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে।
তবে নতুন বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে দেশে সমালোচনাও শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা, নতুন স্নাতকদের কর্মসংস্থান এবং সাম্প্রতিক ছাঁটাই নিয়ে যখন নাগরিকদের উদ্বেগ বাড়ছে, তখন মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে অনেকেই ‘বাস্তবতা-বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন।
তুলনা করে দেখা যায়—বিশ্বের অন্যান্য শীর্ষ নেতার বেতন অনেক কম। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বছরে প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার (৮ কোটি ৮৩ লাখ টাকা) এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ প্রায় ৬ লাখ ৬ হাজার ডলার (৭ কোটি ৪৪ লাখ টাকা) আয় করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বেতন ৪ লাখ ডলার (৪ কোটি ৯১ লাখ টাকা)। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বার্ষিক আয় প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার (২ কোটি ৮২ লাখ টাকা)।
সিঙ্গাপুরে একজন নাগরিকের মধ্যম মাসিক আয় প্রায় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার। ফলে সরকারি শীর্ষ কর্মকর্তাদের বিপুল বেতন নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ২০১১ সালের নির্বাচনে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছিল। এর পেছনে মন্ত্রীদের উচ্চ বেতন ও অভিবাসন নীতির প্রতি ভোটারদের অসন্তোষও ভূমিকা রেখেছিল। পরের বছর মন্ত্রীদের বেতন কমানো হয়।
ওয়ংয়ের পূর্বসূরি লি সিয়েন লুংও ২০০৭ সালে তাঁর বেতন বৃদ্ধির অর্থ কয়েক বছর দাতব্য কাজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নতুন বেতন কাঠামোয় মন্ত্রীদের মূল পারিশ্রমিকও বাড়বে। কর্মদক্ষতা এবং বেকারত্ব, আয় বৃদ্ধি ও জিডিপি প্রবৃদ্ধির মতো নির্দিষ্ট জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের ওপর তাঁদের পারিশ্রমিকের একটি অংশ নির্ভর করবে।

ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
২ ঘণ্টা আগে
প্রাণঘাতী বন্যায় নেপাল বিপর্যস্ত। পেরিয়ে গেছে দুই সপ্তাহ। নিখোঁজদের সন্ধান এখনো চলছে। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য জানতে এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের আহ্বান জানাতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের কেউ কেউ সেখানে বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী হার্তোনো পরিবার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরকারের বিভিন্ন নীতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যে বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে। সিঙ্গাপুর ও লন্ডনে থাকা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় নয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে অন্তত ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বিদেশে
৩ ঘণ্টা আগে