এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। আজ শুক্রবার তাঁদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।
দিমিত্রি মুরাতভ রাশিয়ার নাগরিক এবং মারিয়া রেস ফিলিপাইনের নাগরিক। তাঁরা দুজনই সাংবাদিক। দুজনই মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন।
২০২০ সালে পুরস্কারটি পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী ও মানবহিতৈষী আলফ্রেড নোবেল নিজে যে ছয়টি পুরস্কারের প্রবর্তন করেছিলেন শান্তিতে তার একটি।
নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া রেসা তাঁর দেশে মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা সংহত করতে সহিংসতার ব্যবহার এবং ক্রমবর্ধমান স্বৈরতন্ত্রের মুখোশ উন্মোচন করেছেন।
আর দিমিত্র মুরাতভ কয়েক দশক ধরে রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে লড়াই করে যাচ্ছেন। কঠিন চ্যালেঞ্জের মুখেও হার মানেননি তিনি।
দিমিত্রি মুরাতভ রুশ পত্রিকা নোভায়া গেজেতা পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন। দিমিত্রি মুরাতভের সময়ে নোভায়া গেজেতাকে রাশিয়ায় সত্যিকারের একমাত্র সমালোচনামূলক সংবাদপত্র বলা হতো। পত্রিকাটি সরকারের বিভিন্ন দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন ছাপানোর জন্য খ্যাতি পেয়েছে।
২০০৭ সালে আমেরিকান বেসরকারি সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড জিতেন দিমিত্রি। এই পুরস্কার সেসব সাংবাদিককে দেওয়া হয় যারা হামলা, মামলার হুমকিকে উপেক্ষা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাহস দেখান। এ ছাড়া ২০১০ সালের ২৯ মে মত প্রকাশের স্বাধীনতায় অবদানের জন্য নেদারল্যান্ডসের ফোর ফ্রিডম অ্যাওয়ার্ড জেতে দিমিত্রি মুরাতভের সম্পাদিত পত্রিকা নোভায়া গেজেতা।
ফিলিপাইনের নাগরিক মারিয়া রেসা প্রথম ফিলিপিনো যিনি নোবেল জিতলেন। তিনি প্রায় দুই দশক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এ কাজ করেছেন। তিনি ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রতিবেদক।
২০২০ সালে ফিলিপাইনের বিতর্কিত অ্যান্টি-সাইবার ক্রাইম আইনে অভিযুক্ত হন রেসা। এই আইন দিয়ে ফিলিপাইন সরকারের মূলত মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার সংগঠনগুলোকে দমাতে চেয়েছিল। ওই মামলার ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালে মিথ্যা খবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য টাইমস পারসন অব দ্য ইয়ারে নাম ওঠে রেসার।
প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের শীর্ষ ২৫ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম মারিয়া রেসা।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২০ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে