করোনা সংকট শেষ হতে এখনো বহু বাকি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।
পাশাপাশি জাতিসংঘের এই সংস্থাটি করোনার পরবর্তী প্রজন্মের টিকা নিয়ে গবেষণার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে প্রতি তিন মাস পর পর এটি নিয়ে আলোচনায় বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন।
গত শুক্রবার একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং পূর্বাভাস মডেলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে মহামারি শেষ হতে এখনো অনেক বাকি।
ওই বিবৃতিতে আরও বলা হয়, মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব, হাতের স্বাস্থ্যবিধি, এবং ঘরের ভেতরে স্থানগুলির বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করার মতো পদ্ধতি এখনো করোনার সংক্রমণ থামানোর মূল উপায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘায়িত বৈশ্বিক মহামারি মানবিক জরুরি অবস্থা, অভিবাসন এবং অন্যান্য সংকটকে আরও জটিল করে তুলছে। এ জন্য রাষ্ট্রগুলোকে করোনা নিয়ে তাঁদের পরিকল্পনা পরিবর্তনের আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে আফ্রিকার করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি বলছে, মহাদেশটিতে ১০০ জনের মধ্যে মাত্র ১৪ ডোজ ভ্যাকসিন রয়েছে
এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ জনের জন্য যুক্তরাষ্ট্রে ১২৮ ডোজ টিকা; ইউরোপে ১১৩ ডোজ টিকা; ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে ১০৬ ডোজ টিকা; এশিয়ায় ১০২ ডোজ টিকা এবং মধ্যপ্রাচ্যে ৭৮ ডোজ টিকা রয়েছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪৪ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে