
ভারতজুড়ে ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সব কটি অঞ্চলের মধ্যে ভোটার বাদ পড়ার হারে শীর্ষে রয়েছে গুজরাট। রাজ্যটিতে ৬৮ লাখ ১২ হাজার ৭১১ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। সংশোধনের আগে সেখানে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৭২৫ জনে। অর্থাৎ গুজরাটে ভোটার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।
পিছিয়ে নেই মধ্যপ্রদেশও। সেখানে ৩৪ লাখ ২৫ হাজার ৭৮ জন ভোটার বাদ যাওয়ায় বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৮১ হাজার ৬৫ জন। শতাংশের হিসেবে এই হ্রাসের পরিমাণ ৫ দশমিক ৯৭।
রাজস্থানের ভোটার তালিকায় বড় ধরনের কাঁচি চালানো হয়েছে। সেখানে ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬ জন কমে এখন মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯ জন। ছত্তিশগড়ে ভোটার কমেছে ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ জন; বর্তমানে সেখানে ভোটার ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪ জন। কেরালার চিত্রটিও তথৈবচ, সেখানে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জন কমে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ জনে।
ক্ষুদ্র রাজ্য গোয়ায় ১ লাখ ২৭ হাজার ৪৬৮ জন ভোটার কমে বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ হাজার ৩৬৪ জন, পদুচেরিতে ৭৭ হাজার ৩৬৭ জন এবং লাক্ষাদ্বীপে ২০৬ জন ভোটার কমেছে।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অযোগ্য ভোটারদের বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করার ফলেই এই নিট পরিবর্তন। মৃত্যু, স্থায়ীভাবে ঠিকানা বদল কিংবা একাধিকবার নাম নিবন্ধনের কারণেই মূলত এই সংশোধন। তবে এটি একটি চলমান প্রক্রিয়া; যোগ্য নাগরিকেরা যেকোনো সময় নাম তোলা বা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং তামিলনাড়ুর সংশোধিত তথ্য চলতি মাসের শেষ নাগাদ প্রকাশ করা হতে পারে। দেশজুড়ে মোট ১২টি রাজ্যে এই বিশেষ অভিযান শুরু করেছে কমিশন। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা আগামী এপ্রিলে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও চতুর্দশের মধ্যে নজিরবিহীন এক বাগ্যুদ্ধ শুরু হয়েছে। ইরান যুদ্ধ এবং মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাঁকে ‘উগ্র বামপন্থীদের অনুসারী’ এবং ‘অযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।
২৯ মিনিট আগে
ইরান যুদ্ধের ইতি টানতে বাকি থাকা মতপার্থক্যগুলো ঘুচিয়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী দিনগুলোতে পাকিস্তান, মিসর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। আঞ্চলিক একটি সূত্র ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
৪২ মিনিট আগে
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অংশগ্রহণ বিশ্বজুড়ে আশার সঞ্চার করেছিল। ভাবা হয়েছিল, পাকিস্তানে এই আলোচনা ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে আরও জোরালো করবে এবং যুদ্ধের সমাপ্তি ঘটাবে। যদিও তা ঘটেনি, তবে আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে এবং তা অনুষ্ঠিত হয়েছে ‘
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে এবার সরব হয়েছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান। ট্রাম্পকে ‘মানসিকভাবে অপ্রকৃতিস্থ’ আখ্যা দিয়ে ব্রেনান বলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী মূলত ডোনাল্ড ট্রাম্পের মতো পরিস্থিতির...
১ ঘণ্টা আগে