পেরুর বিখ্যাত নাজকা লাইনে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক বিবৃতিতে পেরুর পরিবহন মন্ত্রণালয় জানায়, অ্যারোস্যান্টোস পর্যটন কোম্পানির সেসনা ২০৭ নামের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি দুপুর নাগাদ নাজকার মারিয়া রেইচে বিধ্বস্ত হয়। সেটিতে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু ছিলেন।
চিলির দুজন পর্যটক ও একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন।
নাজকা লাইন ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এখানকার মারিয়া রেইচ এয়ারফিল্ড থেকে পর্যটকদের নিয়ে কয়েক ডজন বিমান চলাচল করে।
পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে এই নাজকা লাইন। প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৪৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত রয়েছে এটি। এই বিশাল এলাকাজুড়ে মাটির ওপর খোদাই করা রয়েছে বিভিন্ন রকম ছবি ও নকশা। পশু-পাখির ছবি ছাড়াও রয়েছে সরলরেখা ও জ্যামিতিক নকশা। মাটির ওপরের এই বিশালাকার ভূচিত্রগুলোকেই বলে নাজকা লাইন।
এই নাজকা লাইন প্রায় ২ হাজার বছরের পুরোনো। ৫০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল বলে মত পুরাতত্ত্ববিদদের।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে