
জাতিসংঘকে কোনো দেরি না করে শান্তিরক্ষী মিশন সরিয়ে নিতে বলেছে মালির সামরিক শাসক গোষ্ঠী। তারা দাবি করছে, এই বাহিনী দেশটির নিরাপত্তা ইস্যুগুলো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।
জানা গেছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষী মিশনে ১৩ হাজার বিদেশি সৈন্য অবস্থান করছে। এর মধ্যে বাংলাদেশি সৈন্যের সংখ্যা প্রায় দেড় হাজার।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক মিটিংয়ে শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার তাগাদা দেন মালির অন্তর্বর্তীকালীন সামরিক শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ।
এ অবস্থায় মালিতে জাতিসংঘের শান্তি মিশনের প্রধান এল ঘাসিম ওয়ানে বলেছেন, আয়োজক দেশের সম্মতি ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করা ‘প্রায় অসম্ভব’। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি এমন এক সিদ্ধান্ত যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে এখনই নিতে হবে।’
নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তর থেকে আল-জাজিরা প্রতিনিধি জানান, মালির পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, শান্তিরক্ষী মিশন প্রায় এক দশক ধরে কাজ করলেও দেশটির সহিংস পরিস্থিতি আরও খারাপের দিকেই গেছে। এর ফলে এই বাহিনীর প্রতি মালির সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে এবং শান্তিরক্ষী বাহিনীকে বিদায় করার জন্য তারা বিক্ষোভও করেছে।
জানা গেছে, মালিতে মোতায়েন করা শান্তিরক্ষী বাহিনীর কাজের ওপর দেশটির সামরিক শাসকেরা একের পর এক বিধিনিষেধ আরোপ করছে এবং তাদের ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে দিয়েছে।
শান্তিরক্ষী বাহিনী বিদায় করার পর মালিতে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তাব রেখেছে দেশটির সেনাবাহিনী।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে মালিতে শান্তিরক্ষী মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত এ বাহিনীর ৩০০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে। এই পরিসংখ্যানটি মালির শান্তি মিশনকে বিশ্বের সবচেয়ে মারাত্মক মিশনে পরিণত করেছে।
এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালির রাজনৈতিক সংঘাত নিরসনে এক দশক ধরে চলা শান্তি মিশন দেশটির ইসলামি গোষ্ঠীগুলোর সহিংসতার বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় সংকট নিরসনে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করছেন রাশিয়ার ‘ওয়াগনার গ্রুপে’র ভাড়াটে যোদ্ধারা।
এদিকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শেষ হওয়ার কথা ২৯ জুন। তবে এই মিশনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার অভিযোগ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম চলতে পারে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত তথাকথিত ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম...
২ মিনিট আগে
হাঙ্গর নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের আইএনএস খুকরি ডুবিয়ে দিয়েছিল। ভারতের স্বাধীনতার পর যুদ্ধকালীন সময়ে কোনো ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার এটিই ছিল প্রথম ঘটনা।
৪০ মিনিট আগে
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হয়। তবে সেই সমঝোতার পরও গাজায় সহিংসতা থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আর অবরুদ্ধ এই উপত্যকার মানবিক...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে আবার ইউএস প্যাসিফিক কমান্ড করেছে। সিদ্ধান্তের সময়, ভারতের ভুল মানচিত্র ব্যবহার এবং ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারে নয়াদিল্লির অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে