বেলারুশের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। চোরাচালান এবং জনজীবনের শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে অর্থায়নে আদালত তাঁকে দোষী করেছেন। মানবাধিকার সংস্থা ভিয়াসনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৬০ বছর বয়সী বিলিয়াতস্কির সমর্থকেরা বলছেন, বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাঁর কণ্ঠরোধের জন্যই এ সাজা দিয়েছেন। বিলিয়াতস্কি ২০২২ সালে শান্তিতে নোবেল জয়ী তিনজনের একজন।
বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর ২০২১ সালে বিক্ষোভে জড়িয়ে পড়লে বিলিয়াতস্কিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিরোধী দলকে সহযোগিতার জন্য অবৈধভাবে বাইরে থেকে বেলারুশে অর্থ আনার অভিযোগে আনা হয়।
২০২০ সালে শুরু হওয়া ওই বিক্ষোভের সময় পুলিশ বিক্ষোভকারীদের দমনে নিষ্ঠুরতার আশ্রয় নেয়। লুকাশেঙ্কোর সমালোচকদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়।
১৯৯৬ সালে বিলিয়াতস্কি প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা ভিয়াসনার তথ্য অনুযায়ী, একই দিন বিলিয়াতস্কির দুই সহযোগী ভ্যালেন্তিন স্তেফানোভিচ এবং ভ্লাদিমির ল্যাবকোভিচকেও আদালতে উপস্থিত করা হয়। স্তেফানোভিচকে নয় বছরের ও ল্যাবকোভিচকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালতে তাঁদের কেউই দোষ স্বীকার করেননি।
এ রায়ের ব্যাপারে বেলারুশ থেকে নির্বাসিত বিরোধীদলীয় নেতা সেতলানা তিখানভস্কায়া বলেন, ‘এই সাজা ভয়ানক। এই লজ্জাজনক রায়ের বিরুদ্ধে লড়াই এবং তাঁদের মুক্ত করতে আমাদের সব পন্থা অবলম্বন করতে হবে।’
বিলিয়াতস্কিকে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসন বলেছিলেন, বেলারুশ সরকার বছরের পর বছর ধরে তাঁর কণ্ঠরোধের চেষ্টা করেছে। তাঁকে হয়রানি করা হয়েছে। জেলে পাঠানো হয়েছে এবং কর্ম থেকে বঞ্চিত করা হয়েছে।
বিলিয়াতস্কি বেলারুশের মানবাধিকার আন্দোলনের একজন প্রবীণ নেতা। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ১৯৯৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে দমন-পীড়নের প্রতিবাদে ১৯৯৬ সালে বিলিয়াতস্কি মানবাধিকার সংস্থা ভিয়াসনা প্রতিষ্ঠা করেন।
এ ছাড়া ২০১১ সালে কর ফাঁকির অভিযোগে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তাঁকে ইউরোপের শেষ স্বৈরাচারও বলেন অনেকে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১ হাজার পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে আনার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছেন। এ ধরনের অভিযান হবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।
৩৩ মিনিট আগে
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এক ভারতীয় শ্রমিকও নিহত হয়েছেন। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় স্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পড়ছে। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগদ্বীপ দখল করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন গত শনিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের নেতাদের উচিত তাদের নিজেদের সন্তান তথা রাজপুত্রদের সম্মুখ সমরে পাঠানো। খবর লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যেকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের।
২ ঘণ্টা আগে