
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে। কোম্পানিটির ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ধস। তবে ইলন মাস্কের এই কোম্পানিতে বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার কারণ হতে যাচ্ছে—প্রকাশিত হতে যাওয়া টেসলার সর্বশেষ আয় প্রতিবেদন।
বুধবার সিএনএন জানিয়েছে, নতুন আয় প্রতিবেদনে টেসলার আরও গভীর সংকটের কথা উঠে আসতে পারে। আর এটা হলো—বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা হিসেবে টেসলার জায়গাটি চীনের বিওয়াইডি-এর কাছে হারিয়ে যাওয়ার সম্ভাবনা।
প্রথম ত্রৈমাসিকে বিক্রির পতনের কারণে টেসলার নিট মুনাফা ৭১ শতাংশ কমে গিয়েছিল। বিশ্লেষকদের ধারণা, গত এপ্রিল থেকে জুনের মধ্যে নিট মুনাফা আরও ৩৫ কোটি ডলার কমেছে, যা প্রায় ২৪ শতাংশ হ্রাস। যদিও এই পতন প্রথম ত্রৈমাসিকের মতো ভয়াবহ নয়, তবুও এটি কোম্পানির নিম্নমুখী ধারাকে স্পষ্ট করছে।
এদিকে, টেসলার অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্রে আগামী অক্টোবর থেকে ৭ হাজার ৫০০ ডলারের ইভি ট্যাক্স প্রণোদনা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে টেসলার বিক্রি ধরে রাখতে হলে হয়তো আরও দাম কমাতে হবে, যা আবার মুনাফার ওপর চাপ ফেলবে। বর্তমানে টেসলার প্রায় অর্ধেক বিক্রিই হয় যুক্তরাষ্ট্রে।
শুল্কের প্রভাবও এখন এই কোম্পানির মাথাব্যথার কারণ। যদিও টেসলা তার সব গাড়ি যুক্তরাষ্ট্রেই তৈরি করে, ফলে ২৫ শতাংশ আমদানি শুল্ক এড়িয়ে যেতে পারে। কিন্তু গাড়ির যেসব যন্ত্রাংশ ও কাঁচামাল চীন থেকে আসে, সেগুলোর শুল্ক দিতেই হবে। গত সপ্তাহেই চীনা গ্রাফাইটের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা গত বছরের তুলনায় এর দাম ১৬০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
তবে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে টেসলার রেগুলেটরি ক্রেডিট বিক্রির বাজার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়া। ২০১৯ সাল থেকে এই খাতে কোম্পানিটি ১০.৬ বিলিয়ন ডলার আয় করেছিল। গ্যাসচালিত গাড়ি নির্মাতারা এই ক্রেডিট কিনে নির্গমন সীমা পূরণ করত। কিন্তু সাম্প্রতিক রিপাবলিকান কর ও ব্যয় বিল ‘নির্গমন আইন’ লঙ্ঘনের জরিমানা তুলে দেওয়ায় এই বাজার প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রথম ত্রৈমাসিকে এই রেগুলেটরি ক্রেডিটের আয় ছাড়া টেসলার কোনো মুনাফা হতো না।
এই সংকট মোকাবিলায় টেসলার সিইও ইলন মাস্ক এখন রোবোট্যাক্সি ও হিউম্যানয়েড রোবটের ভবিষ্যতের কথা বলছেন। জুনে তারা টেক্সাসের অস্টিনে সীমিত আকারে একটি রোবোট্যাক্সি সার্ভিস চালুও করেছে শুধুমাত্র বন্ধু ও ভক্তদের জন্য। প্রকৃত অর্থে লাভজনক হতে এটি আরও কয়েক বছর লাগবে।
আরও একটি অনিশ্চয়তা হলো—তিন মাস আগে ট্রাম্প প্রশাসন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক এবং আবারও টেসলায় পূর্ণ মনোযোগ দেবেন বলেন। কিন্তু এরপর ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কারণে এখন তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। টেসলার ভবিষ্যতের ওপর এর প্রভাব কী হবে, তা এখনো অনিশ্চিত।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪৪ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে