
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের একমাত্র জীবিত যাত্রী আগুন আর ধোঁয়ায় ঢাকা ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিষ্ণু কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই-১৭১ ফ্লাইটের ১১এ নম্বর আসনে বসা ছিলেন। বিমানের জরুরি নির্গমন পথের পাশেই ছিল ওই আসন।
১২ জুন আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। এতে ২৪১ জন আরোহীর সবাই নিহত হন। তবে অলৌকিকভাবে বেঁচে যান ৪০ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিষ্ণু। ভিডিওতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট পরা অবস্থায়, বাঁ হাতে একটি মোবাইল ধরে ধোঁয়ার মধ্য দিয়ে হেঁটে আসছেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষ্ণু বলেন, ‘আমি জানি না কীভাবে বেঁচে গেলাম। কিছুক্ষণ মনে হচ্ছিল, আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু চোখ খোলার পর দেখলাম, আমি জীবিত। সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসি। বিমানবালা এক নারী ও এক পুরুষ আমার চোখের সামনে মারা যান।’
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn
বিমানের জরুরি দরজাটি সম্ভবত হোস্টেল ভবনে আঘাত লাগার সময় খুলে পড়ে যায়। দুর্ঘটনার সময় কী ঘটেছিল জানতে চাইলে বিষ্ণু জানান, ‘টেক-অফের এক মিনিটের মাথায় মনে হলো, বিমানটি থেমে গেছে। সবুজ আর সাদা আলো জ্বলছিল। পাইলটরা বিমান ওপরের দিকে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা দ্রুতগতিতে সোজা হোস্টেল ভবনে গিয়ে ধাক্কা খায়।’
বিষ্ণু আরও বলেন, ‘আমি নিচতলার দিকে ছিলাম, যেখানে খানিকটা খোলা জায়গা ছিল। ওই দিক দিয়ে বেরিয়ে আসি। তবে অপর পাশেই ছিল ভবনটির দেয়াল—সেখান দিয়ে কেউ বের হতে পারেনি বলে আমার মনে হয়।’
এই দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার ১০ জন কেবিন ক্রু, ২ জন পাইলটসহ ২৪১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও এই দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কাজ চলছে এবং শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৯ ঘণ্টা আগে