আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।
প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে।
মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে