
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত সোমবার বলেছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তাঁর কোনো ধরনের উত্তেজনা বা বিরোধ নেই। যদিও সম্প্রতি তিনি ইউরোপের এই দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে আমার কোনো টানাপোড়েন নেই। কারও সঙ্গেই আমার কোনো টানাপোড়েন নেই।’ বিশ্বকাপ ফাইনাল দেখতে নিউইয়র্ক/নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে হাজির ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ সময় ট্রাম্পের সঙ্গে তাঁকে ভিআইপি বক্সে হাত মেলাতেও দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি স্পেনের কর্মকর্তাদের তাদের ‘দারুণ দলের’ জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি ফাইনাল ম্যাচটিকে ‘রোমাঞ্চকর’ এবং ‘দারুণ একটি আসর’ বলে বর্ণনা করেন। আর্জেন্টিনার পরাজয়ে তিনি হতাশ হয়েছেন কি না, এমন ইঙ্গিতও তিনি উড়িয়ে দেন। ট্রাম্প বলেন, ‘স্পেনই ভালো খেলেছে’, যদিও ম্যাচটি ছিল ‘খুবই হাড্ডাহাড্ডি।’
এই সৌহার্দ্যপূর্ণ মন্তব্য ট্রাম্পের বক্তব্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। চলতি মাসের শুরুতে তিনি স্পেনকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ এবং ‘ন্যাটোর জন্য ভয়াবহ অংশীদার’ বলে আখ্যায়িত করেছিলেন। কারণ, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে স্পেন মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি এবং মাদ্রিদ জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতেও অস্বীকৃতি জানায়।
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘স্পেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, অনুগ্রহ করে। এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ‘ওদের সঙ্গে কথাও বলবেন না। তারা হতাশ জাতি, খারাপ মানুষ।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে ন্যাটোভুক্ত কোনো দেশে সীমিত পরিসরের হামলা চালাতে পারেন। এর লক্ষ্য হবে মূলত জোটের দৃঢ়তা পরীক্ষা করা। নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, যার মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের স্থল অভিযান পর্যন্ত রয়েছে।
১৩ মিনিট আগে
বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রাথমিক কাঠামো ও ভিত্তিমূলক ব্যবস্থাপনা বাস্তবায়নের ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল–শেহরিকে জোটটির কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো লোহিত সাগর...
১ ঘণ্টা আগে
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
১ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে