
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ট্রাম্প দম্পতি।
সি চিনপিংয়ের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক, বাণিজ্য এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় এসেছে।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করে অসাধারণ অগ্রগতি করেছে। তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কৃষক ও খামারিদের জন্য চীনের বাজারে নতুন সুযোগ তৈরির বিষয়টিও রয়েছে।
ট্রাম্প আরও বলেন, দুই দেশের আলোচনায় বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা, প্রযুক্তি এবং ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও স্থান পাবে। এসব ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত আগামী ‘দশকের পর দশক’ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন অনেক ক্ষেত্রেই একই ধরনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি ‘খুবই গর্বিত’।
বক্তব্যের শেষ দিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত ‘gung-ho’ শব্দটির প্রসঙ্গও তোলেন। তাঁর ভাষ্য, শব্দটির উৎস চীন এবং এর অর্থ ‘একসঙ্গে কাজ করা’।
ট্রাম্প বলেন, তিনি ও প্রেসিডেন্ট সি ভবিষ্যতেও একসঙ্গে কাজ চালিয়ে যাবেন। পরে তিনি সি চিনপিং ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান।
সি চিনপিংয়ের হোয়াইট হাউস সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে।

ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পুরোনো পারিবারিক মালিকানাধীন ওয়াইনারিগুলোর একটি গ্যান্ডলাখ-বুন্ডশু। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের দেউলিয়া ঘোষণা করে সুরক্ষার জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্পে দীর্ঘদিন ধরে চলা সংকটের আরেকটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০ মিনিট আগে
সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য দেশটির সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর প্রধানদের একটি জরুরি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কের ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সুপরিচিত ব্যক্তিত্বসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গাভির। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে