বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনার ধরন ডেলটা। এই ধরন প্রথম ভারতে পাওয়া যায়। তখন এটিকে ভারতীয় ধরন বলে চিহ্নিত করা হতো। পরে ভারতের আপত্তিতে গ্রিক বর্ণমালার অক্ষর অনুযায়ী করোনা ভাইরাসের বিভিন্ন সংস্করণের নামকরণের সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেলটার পরেও বিশ্বে এসেছে করোনার আরও নতুন ধরন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডেলটা নয়, করোনার নতুন ধরনগুলোও বিশ্বের জন্য শঙ্কার হতে পারে।
চীনের গবেষকেরা বলেছেন, ডেলটায় আক্রান্ত এক ব্যক্তির নাকে করোনার স্বাভাবিক ধরনের চেয়ে ১ হাজার ২৬০ গুণ বেশি ভাইরাস থাকে। স্বাভাবিক করোনার ধরনের উপসর্গ সাত দিনের মধ্যে দেখা দেয়। আর ডেলটা ধরনে আক্রান্তদের উপসর্গ দুই-তিন দিনের মধ্যেই দেখা দেয়। আর এ কারণে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কম সময় পায়।
ডেলটার পরেই সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করা হয় করোনা ল্যাম্বডা ধরনকে। এই ধরন গত বছরের ডিসেম্বরে পেরুতে শনাক্ত হয়।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে বিশ্বে এ ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছিল। তবে চার সপ্তাহ পর সেটি নেমে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যাম্বডাকে ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট হিসেবে আখ্যায়িত করেছিল। গবেষণায় দেখা গেছে, ল্যাম্বডা ধরনের মিউটেশন ভ্যাকসিনের অ্যান্টিবডিকে হ্রাস করতে পারে।
গত জানুয়ারিতে কলোম্বিয়ায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়, যার বৈজ্ঞানিক নাম ছিল বি.১.৬২১। গত ৩০ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গ্রিক বর্ণমালা অনুযায়ী এই ধরনের নাম দেওয়া হয় মিউ।
গবেষকেরা বলছেন, মিউ ধরনের মিউটেশনও সংক্রমণ বাড়াতে পারে এবং রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে পারে।
গত সপ্তাহে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিনে বলা হয়, কলম্বিয়ায় করোনায় আক্রান্ত ৩৯ শতাংশ মানুষের দেহে মিউ ধরন পাওয়া গেছে এবং ইকুয়েডরে করোনায় আক্রান্ত ১৩ শতাংশ মানুষের দেহে এই মিউ ধরন পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মিউ ধরন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু জায়গায় ব্যাপক সংক্রমণ ঘটিয়েছে।
মার্কিন হোয়াইট হাউসের প্রধান মেডিকেল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা এটিকে পর্যবেক্ষণ করছেন। তবে মিউকে এখনই হুমকির বলে মনে করছেন না তিনি।
বিশেষজ্ঞদের মতে, যাঁরা এখনো ভ্যাকসিন পাননি তাঁরাই বিশ্বে করোনা ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন। আর বিশ্বের উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে, যাতে গরিব দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পান।
তবে করোনার টিকা মৃত্যু এবং গুরুতর অসুস্থতা প্রতিরোধ করতে পারলেও সংক্রমণ ঠেকাতে পারে না।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
৪৪ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১২ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১৪ ঘণ্টা আগে